ঢাকা , বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩৩ মিনিট আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার‎
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলাকায় লাইসেন্সবিহীনভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) নবাব সলিমুল্লাহ রোডে পরিচালিত এ অভিযানে মেডি হেলথ ডায়াগনস্টিক সেন্টার (ইউনিট-২) নামক প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা ভোক্তা অধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসময় মোবাইল কোর্ট তাৎক্ষণিকভাবে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে এবং তা আদায় করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম ও প্রতারণা রোধে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান

আপডেট সময় ৩৩ মিনিট আগে