ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি সভাপতির অবৈধ গ্যাস সংযোগ

  • ডেস্ক :
  • আপডেট সময় ৩ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
কলাগাছিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পূর্বহাজীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে দ্রুত তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযান চায় এলাকাবাসী। একদিকে গ্যাসের প্রচন্ড সংকট চলছে। মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে গ্যাস ছাড়া বিকল্প পথ বেছে নিচ্ছে। এমন সময় যদি অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয় সেখানে তো প্রশ্ন থেকেই যায়। ক্ষোভে ফুসে উঠছে বৈধ গ্যাস থেকেও বঞ্চিত ভূক্তভোগী এলাকাবাসীরা।
তারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন,একদিকে মানুষ গ্যাস সংকটে ভূগছে অন্যদিকে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের বিএনপির সভাপতি শহিদ প্রধান ও সাবেক শহিদ মেম্বার হাজীপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগের জনক। এদের দুজনের নেতৃত্বে একটি গ্যাস চোর চক্র হাজীপুরসহ বিভিন্ন মহল্লায় মানুষের কাছ থেকে মোটা টাকার বিনিময়ে পুলিশ প্রশাসন ম্যানেজ করে গভীর রাতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। গত সোমবার রাতে পূর্ব হাজীপুর বিএনপি নেতা শহিদ প্রধান ও শহিদ মেম্বার মিলে নিজেদের বাড়িসহ ৩টি বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয়। এতে ২টি বাড়ির মালিকের কাছ থেকে ১লক্ষ টাকা নিয়ে গভীর রাতে অবৈধ সংযোগ দেয়। এছাড়াও হাজীপুর শহিদ প্রধান তার নিজ বাড়িতে অনেকদিন যাবৎ অবৈধভাবে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহার করছে। বিভিন্ন সময়ে তারা নানা অনৈতিক কর্মকান্ডের সমর্থন করে অবৈধ অর্থ কামিয়ে দলের বদনাম করে বেড়াচ্ছে।
স্থানীয় এক বিএনপি নেতা জানান, এর আগেও একাধিকবার হাজীপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবারও বিএনপি নেতা ও কাউছারের লোক জাহির করা শহিদ প্রধান অবৈধভাবে টাকা নিয়ে চোরাই সংযোগ দিয়ে। এতেকরে দলের বদনাম হচ্ছে। তেমনি করে সরকারও তার রাজস্ব হারাচ্ছে।
এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ণ বিএনপির সাধারন সম্পাদক নজরুল ইসলাম বলেন,অবৈধ গ্যাস সংযোগে আমাদের দলের কেউ জড়িত থাকলে আমিও তাদের শাস্তি দাবী করি। বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। সেখানে কোন গ্যাসচোর, চাদাবাজদের কোন ঠাই নেই। অভিযোগ কিংবা ঘটনার সত্যতা প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে অবৈধ গ্যাস সংযোগে অভিযুক্ত শহিদ প্রধানসহ চোরচক্রের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ্যাডভোকেট আবুল কালামের হস্তক্ষেপ কামনা করেছে কলাগাছিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের জনগন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বিএনপি সভাপতির অবৈধ গ্যাস সংযোগ

আপডেট সময় ৩ ঘন্টা আগে