ঢাকা , বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

  • ডেস্ক :
  • আপডেট সময় ৫ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নেয়ামত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা ব্রিজ সংলগ্ন কয়লাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নেয়ামত বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান।
পরে উপস্থিত লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পর নদী থেকে অচেতন অবস্থায় নেয়ামতকে উদ্ধার করা হয়।
তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান জানান, লাশটি ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহযোগিতায় উদ্ধার করেছি বিস্তারিত ময়না তদন্তের পরে জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শীতলক্ষ্যায় গোসল করতে নেমে শিশুর মৃত্যু

আপডেট সময় ৫ ঘন্টা আগে