সোজাসাপটা রিপোর্ট
নারায়ণগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। ঈদের আগে সাত দিন ও পরে সাত দিন বিশেষ মনিটরিং সেল চালু থাকবে।
ঈদ উপলক্ষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে দায়িত্ব বণ্টন করা হয়েছে। নারায়ণগঞ্জের মতো শিল্প ও বাণিজ্যনগরীতে বিশেষ নজরদারি থাকবে বলেও জানা গেছে।
কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাদেশে এখন পর্যন্ত ৪ হাজার ২৫৯টি পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে। এসব হাটে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি উপস্থিতি থাকবে।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে স্পিডগান ব্যবহার, রেকার প্রস্তুত রাখা এবং সড়কের খানাখন্দ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌপথের নিরাপত্তায় বিআইডব্লিউটিএ’র হটলাইন ‘১৬১১৩’ এবং ফায়ার সার্ভিসের জরুরি নম্বর ‘১০২’ সার্বক্ষণিক চালু থাকবে।
ঈদের আগে যেন কোনো শ্রমিকের বেতন ও বোনাস বকেয়া না থাকে সে বিষয়ে বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ব্যাংক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলগুলোতেও বিষয়টি তদারকি করা হবে।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
সাংবাদিক বারীর জমি দখলের পাঁয়তারা
উচ্ছেদের নামে হামলার অভিযোগ
তুলার গোডাউনে অগ্নিকান্ড
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
পাইপ গানসহ যুবক গ্রেপ্তার
আধুনিক কমপ্লেক্স হচ্ছে ‘শহীদ জিয়া হল’
ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা
ডিমের বাজারে আগুন
ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















