স্টাফ রিপোর্টার
দেশের তৈরি পোশাক শিল্পের চলমান সংকট ও সম্ভাবনা নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় বৈঠকে বিকেএমইএ নেতারা শিল্পখাতের বিদ্যমান আর্থিক চ্যালেঞ্জ, রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি, ব্যাংকিং খাতের জটিলতা এবং চলমান সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে শিল্প কারখানাগুলোকে টিকিয়ে রাখতে ঋণের কিস্তি এক বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাবও তুলে ধরা হয়।
বৈঠকে বিশেষভাবে আসন্ন ঈদুল আজহার আগে রপ্তানি প্রণোদনার অর্থ দ্রুত ছাড়ের অনুরোধ জানানো হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিবাচক আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
এছাড়া পরিবেশবান্ধব শিল্পায়নকে এগিয়ে নিতে গ্রিন ফাইন্যান্সিং ব্যবস্থাকে আরও সহজ করা, এ খাতে বরাদ্দ বৃদ্ধি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তহবিল সম্পর্কে উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
বন্ধ হয়ে যাওয়া কারখানা পুনরায় চালু করা এবং সংকটে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো সচল রাখতে বিকেএমইএর পক্ষ থেকে কিছু লিখিত সুপারিশও উপস্থাপন করা হয়।
বৈঠকে বিকেএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম। এসময় আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি এহসান ফজলে শামীম, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি ফকির কামরুজ্জামান নাহিদ ও মোহাম্মদ রাশেদ, এবং পরিচালক মিনহাজুল হক ও মোহাম্মদ নজরুল ইসলাম।
বিকেএমইএ নেতারা আশা প্রকাশ করেন, এই আলোচনা দেশের তৈরি পোশাক খাতের স্থিতিশীলতা বজায় রাখা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ শিরোনাম ::
শিকাগোর আন্দোলন থেকে আজকের বিশ্ব
সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান
চালকদের হাত-পা বেঁধে ব্যাটারি লুট
বন্দরে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন
থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার
বেপরোয়া কিশোর গ্যাং
লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি
টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত
নগরীতে বেড়েছে ডাকাতি!
আজ ঢাকায় যাবে না.গঞ্জ বিএনপি
গভর্নরের সঙ্গে বিকেএমইএর বৈঠক
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
সর্বশেষ নিউজ

















