সোজাসাপটা রিপোর্ট
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় জনসভাকে ঘিরে প্রস্তুতি জোরদার করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। সমাবেশ সফল করতে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আজ ১ মে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক তৎপরতা চালানো হচ্ছে। জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিট থেকে আলাদা আলাদা ভাবে নেতাকর্মীদের নিয়ে সমাবেশে অংশগ্রহণ করবে।
দলীয় নেতারা জানিয়েছেন, শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এ জনসভা গুরুত্বপূর্ণ। তাই সমাবেশে বড় ধরনের উপস্থিতি দেখাতে চান তারা।
নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের দাবি, অতীতের মতো এবারও তারা উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী নিয়ে সমাবেশে অংশ নেবেন। ইতোমধ্যে পরিবহন, ব্যানার-ফেস্টুনসহ প্রয়োজনীয় প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে।
সংবাদ শিরোনাম ::
শিকাগোর আন্দোলন থেকে আজকের বিশ্ব
সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান
চালকদের হাত-পা বেঁধে ব্যাটারি লুট
বন্দরে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন
থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার
বেপরোয়া কিশোর গ্যাং
লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি
টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত
নগরীতে বেড়েছে ডাকাতি!
আজ ঢাকায় যাবে না.গঞ্জ বিএনপি
আজ ঢাকায় যাবে না.গঞ্জ বিএনপি
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ














