ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত লিংক রোডের ৭টি স্পটকে দুর্ঘটনাপ্রবণ উল্লেখ করে সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণের তাগিদ দিয়েছে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গত কয়েক মাসে এসব স্থানে বেশ কয়েকটি মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।
চেম্বারে সভাপতি সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আবেদনের প্রেক্ষিতে দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ। ইতোমধ্যে তাদের একাধিক টিম স্পটগুলো পরিদর্শন করে একাধিক পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে।
গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বরাবর এ চেম্বারের সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আবেদনে লিখেন, প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুই পাশে রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, মাদ্রাসা ও শিল্পকারখানা। প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী, শ্রমিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই সড়ক পারাপার করেন। তবে পর্যাপ্ত ফুটওভার ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে হচ্ছে পথচারীদের। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
চাষাঢ়া মোড়, চাঁদমারি নতুন রাস্তার মোড়, জেলা কারাগার এলাকা, স্টেডিয়াম সংলগ্ন স্থান, সীমান্ত টাওয়ার জালকুড়ি, মাহমুদপুর, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভূইঘড় এবং সাইনবোর্ড এলাকায় দুর্ঘটনার প্রবণতা বেশি বলে উল্লেখ করা হয়েছে আবেদনে। আবেদনে আরও উল্লেখ করা হয়, চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডে আধুনিক ও নিরাপদ ফুটওভার ব্রিজ নির্মাণ করা হলে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক নগর জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। জনস্বার্থে বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান ব্যবসায়ী নেতারা।
চেম্বার সভাপতি দিপু ভূঁইয়া জানান, চেম্বারের উদ্যোগে ইতোমধ্যে স্থানীয় ও জাতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় এ সমস্যাটি গুরুত্ব সহকারে উঠে এসেছে। বিকেএমইএ, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশন, ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন ও নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা দ্রুত এ সমস্যার সমাধান চান। জনস্বার্থ বিবেচনায় আমি চিঠি দিয়েছি। আশা করছি দ্রুত এটার বাস্তবায়ন হবে।
নারায়ণগঞ্জ জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন, কয়েকদিন পূর্বে সড়ক জনপথের প্রধান কার্যালয় থেকে একাধিক কর্মকর্তা লিংক রোড সরেজমিনে পরিদর্শন করেন এবং তারাও একাধিক পয়েন্টে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। আশা করছি, পরবর্তী বাজেটে অর্থাৎ জুন-জুলাইয়ে এটির অনুমোদন ও বাজেট পেয়ে যাবে। বাজেট চলে আসলেই দ্রুত ফুটওভ্যার ব্রিজ বাস্তবায়ন করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি

আপডেট সময় এক ঘন্টা আগে