স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১ এর সিপিএসসি এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোঃ নাঈম উল হক।
র্যাব জানায়, ২৯ এপ্রিল রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াপদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি টহল দল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আটি ওয়াপদা কলোনির পরিত্যক্ত মনোয়ারা জুট মিলের প্রবেশ পথের দেয়ালের পাশে একটি লাল রঙের সন্দেহজনক শপিং ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে ১১ রাউন্ড শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া এসব গুলি সেখানে ফেলে রাখা হয়েছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
শিকাগোর আন্দোলন থেকে আজকের বিশ্ব
সাংবাদিকদের সুযোগ সুবিধা বাড়ানোর আহ্বান
চালকদের হাত-পা বেঁধে ব্যাটারি লুট
বন্দরে বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শন
থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার
বেপরোয়া কিশোর গ্যাং
লিংক রোডে দুর্ঘটনা ঠেকাতে চিঠি
টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত
নগরীতে বেড়েছে ডাকাতি!
আজ ঢাকায় যাবে না.গঞ্জ বিএনপি
থানা থেকে লুট হওয়া গুলি উদ্ধার
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ














