ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎স্টাফ রিপোর্টার
‎নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন কাজ তদারকির অংশ হিসেবে চাষাড়া এলাকার বিবি রোডে চলমান টাইলস স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) সকালে তিনি এই সড়ক পরিদর্শন করেন।
‎পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান, অগ্রগতি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে তিনি টাইলস বসানোর মান বজায় রাখা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা এবং জনদুর্ভোগ কমিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
‎পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, নগরবাসীর চলাচল সহজ ও নিরাপদ করতে উন্নয়ন কাজের মানের সঙ্গে কোনো আপস করা যাবে না। প্রতিটি কাজ যেন টেকসই হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
‎প্রশাসক আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ শহরের অন্যতম ব্যস্ত এলাকা চাষাড়ায় এ ধরনের উন্নয়ন কাজ দ্রুত শেষ করা গেলে যানজট ও ভোগান্তি অনেকাংশে কমবে। বিশেষ করে পথচারীদের জন্য ফুটপাত ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

টাইলসের কাজ পরিদর্শনে সাখাওয়াত

আপডেট সময় এক ঘন্টা আগে