স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি হলেন— গোদনাইল ২নং ঢাকেশ্বরী চেয়ারম্যান অফিস এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোঃ মুরাদ (৩০)।
পুলিশ জানায়, ১১ মে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মদিনাবাগ এলাকায় রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হয়।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপ গান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
সাংবাদিক বারীর জমি দখলের পাঁয়তারা
উচ্ছেদের নামে হামলার অভিযোগ
তুলার গোডাউনে অগ্নিকান্ড
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
পাইপ গানসহ যুবক গ্রেপ্তার
আধুনিক কমপ্লেক্স হচ্ছে ‘শহীদ জিয়া হল’
ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা
ডিমের বাজারে আগুন
পাইপ গানসহ যুবক গ্রেপ্তার
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















