ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

না.গঞ্জ আবারও সন্ত্রাসের জনপদ–এনসিপি আহ্বায়ক শওকত

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শওকত আলী বলেছেন, “নারায়ণগঞ্জ আবারও সন্ত্রাসের জনপদে পরিণত হচ্ছে।” সাম্প্রতিক হত্যাকাণ্ড ও রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, শহর আবারও পুরনো সহিংস রাজনীতির দিকেই ফিরে যাচ্ছে।
শুক্রবার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে শওকত আলী জানান এর আগেও তিনি শুভ হত্যাকাণ্ডের ঘটনায় সরকারি দলের ভূমিকা নিয়ে লিখেছিলেন। একই সঙ্গে সাম্প্রতিক আরেকটি হত্যাকাণ্ডের ঘটনাতেও সরকারি দলের সম্পৃক্ততার অভিযোগ তোলেন তিনি।
তিনি দাবি বলেন, “ গতকালের (বৃহস্পতিবার) খুনের প্রধান আসামিকে কিছুদিন আগেই তোলারাম কলেজের অধ্যক্ষের কক্ষে বিএনপির নেতা ও তোলারাম কলেজ ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে।”
নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এনসিপির এই নেতা বলেন, “এইরকম নারায়ণগঞ্জ কি আমরা দেখতে চেয়েছিলাম? আবারও হত্যা ও খুনের রাজনীতি শুরু হয়েছে। আমরা সেই আগের জায়গায়ই ফিরে যাচ্ছি। গডফাদার আগের মতোই আছে, শুধু চেহারা চেইঞ্জ হইছে।”
তিনি সাম্প্রতিক ঘটনাগুলোর নিন্দা জানিয়ে বলেন, জনগণের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে যারা নারায়ণগঞ্জকে “সন্ত্রাস ও খুনের শহর” বানাতে চায়, তাদের উদ্দেশে সতর্কবার্তাও দেন তিনি।
শওকত আলী বলেন, “একদল তো পালাতে বাধ্য হইছে। জনগণ যখন রুখে দাঁড়াবে তখন আপনারা পালানোরও জায়গা পাবেন না। সময় থাকতে সাবধান হোন।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

না.গঞ্জ আবারও সন্ত্রাসের জনপদ–এনসিপি আহ্বায়ক শওকত

আপডেট সময় এক ঘন্টা আগে