ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিইউ এখনো চালু হয়নি

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের দুটি গুরুত্বপূর্ণ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল এবং খানপুর ৩০০ শয্যা হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবার নানা ঘোষণা এলেও আইসিইউ সেবা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। এতে গুরুতর রোগীদের ঢাকামুখী হতে হচ্ছে এবং বাড়ছে দুর্ভোগ।
জানা গেছে, ভিক্টোরিয়া হাসপাতালে নবজাতকদের জন্য আইসিইউ ইউনিট চালুর ঘোষণা দেওয়া হলেও সেটি দীর্ঘদিন পার হলেও কার্যকর হয়নি। গত বছর হাসপাতালটিতে ৪ শয্যার নবজাতক আইসিইউ উদ্বোধন করা হয়েছিল।
হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ উদ্বোধনের পরও নিয়মিতভাবে পূর্ণাঙ্গ সেবা পাওয়া যাচ্ছে না। প্রয়োজনীয় জনবল, বিশেষজ্ঞ চিকিৎসক ও যন্ত্রপাতির সংকটের কারণে অনেক সময় আইসিইউ কার্যক্রম সীমিত থাকছে। গুরুতর রোগীদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে।
অন্যদিকে খানপুর ৩০০ শয্যা হাসপাতালেও আইসিইউ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা সংকট রয়েছে। করোনা মহামারির সময় ১০ শয্যার আইসিইউ চালু করা হলেও পরবর্তীতে সেটি বন্ধ হয়ে যায়।
নারায়ণগঞ্জে প্রতিদিন হাজার হাজার রোগী সরকারি হাসপাতাল দুটিতে চিকিৎসা নিতে আসেন। কিন্তু আইসিইউ সুবিধা কার্যকর না থাকায় হৃদরোগ, স্ট্রোক, দুর্ঘটনা কিংবা নবজাতকের জটিলতা দেখা দিলে রোগীর স্বজনদের ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটতে হয়। এতে অনেক ক্ষেত্রে সময় নষ্ট হয়ে ঝুঁকি বাড়ছে।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানিয়েছেন, নারায়ণগঞ্জে এখনও আইসিইই চালু হয়নি। তবে খুব দ্রুত আইসিইউ চালু হয়ে যাবে। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আইসিইউ এখনো চালু হয়নি

আপডেট সময় এক ঘন্টা আগে