স্টাফ রিপোর্টার
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বাড়লেও নারায়ণগঞ্জে পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
তবে এখনো জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ নিয়ে উদ্বেগ কাটেনি।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত রূপগঞ্জে দুই শিশুর মৃত্যুর তথ্য রয়েছে। গত ১৪ মে সোনারগাঁয়ের এক শিশু হাম উপসর্গে মৃত্যুবরণ করেন। রূপগঞ্জে হামের সংক্রমণ তুলনামূলক বেশি দেখা দেওয়ায় কয়েকটি এলাকায় আতঙ্কও ছড়িয়ে পড়ে। স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সেখানে একাধিক শিশু জ্বর, র্যাশ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়।
জেলা স্বাস্থ্য কর্মকর্তারা বলছে অধিকাংশ আক্রান্ত শিশুর নিয়মিত টিকা সম্পন্ন হয়নি। অনেক পরিবার সময়মতো এমআর (হাম-রুবেলা) টিকা না দেওয়ায় ঝুঁকি বাড়ছে। এছাড়া কিছু এলাকায় টিকা নিয়ে সচেতনতার অভাবও রয়েছে।
সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, অনেক অভিভাবক এখন সন্তানদের নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ভিড় করছেন। কেউ কেউ আবার বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকা নিচ্ছেন। স্বাস্থ্য সহকারীরা শিশুদের তালিকা প্রস্তুত করে টিকাদান কার্যক্রম চালাচ্ছেন।
নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানিয়েছেন, ঢাকার তুলনায় নারায়ণগঞ্জে হামের পরিস্থিতি অনেকটাই ভালো অবস্থায় রয়েছে। শুরুতে কয়েকজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটলেও বর্তমানে মৃত্যুহার কমে এসেছে। স্বাস্থ্য বিভাগ এখন ঘরে ঘরে গিয়ে টিকাবঞ্চিত শিশুদের চিহ্নিত করে টিকা দেওয়ার কার্যক্রম চালাচ্ছে।
তিনি বলেন, আগে নারায়ণগঞ্জে দুইজন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল। এরপর আর নতুন কোনো মৃত্যুর খবর পাইনি। আমরা ডোর টু ডোর ক্যাম্পেইন চালাচ্ছি। যেসব শিশু টিকা থেকে বাদ পড়েছে, তাদের টিকার আওতায় আনা হচ্ছে।
হাম পরিস্থিতি নিয়ন্ত্রিত
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















