ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
বন্দরে ফুটওভার ব্রীজের দাবীতে আবারও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এলাকাবাসীর সাথে একাত্বতা প্রকাশ করে এমপি পুত্র আবুল কাউসার আশা বলেন, বন্দরে কেওঢালা বাস স্ট্যান্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাসস্ট্যান্ড। এ স্ট্যান্ডে বহু পথচারি রাস্তা পারাপার হতে গিয়ে অকালে প্রান হারিয়েছে। আমার পিতা সাংসদ এডভোকেট আবুল কালামসহ সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বে থাকা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করবো তারা যেন দ্রুত ফুটওভার ব্রীজ নির্মান করে পথচারিদের যাতায়াতের সুব্যবস্থা করে দেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, এ স্ট্যান্ডের আশেপাশে হিন্দুদের তীর্থস্থান লাঙ্গলবন্দ স্নানঘাট, বারদী লোকনাথ ব্রন্মচারী আশ্রামসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাট বাজার রয়েছে। প্রতিদিন প্রায় দশ থেকে ২৫ হাজার জসাধারণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। এখানে ফুটওভার ব্রীজ না থাকার কারনে প্রতিনিয়ত র্দূঘটনা ঘটিয়ে জানমালের ক্ষতি সাধন করে আসছে।
মানববন্ধনে উপস্থিত মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পুকুনিয়া বাড়ি জামে মসজিদের খতিব মুফতি আল-আমিন, মোঃ আল-আমিন, হারুন অর-রশিদ, মোঃ সানাউল্লাহ মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ফুটওভার ব্রীজের দাবীতে মানববন্ধন

আপডেট সময় এক ঘন্টা আগে