স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে জুলাই সনদ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেলে শহরের চাষাঢ়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
এসময় বিএনপির নেতাকর্মীরা পথচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। লিফলেটে জুলাই সনদ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করা হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার মোকাবিলায় তৃণমূল পর্যায়ে গণসংযোগ ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
লিফলেট বিতরণ কর্মসূচিতে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মহানগর বিএনপির লিফলেট বিতরণ
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















