স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দরের শিশু আরাফাত হত্যা মামলায় রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আসামিকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীমের আদালত এ রায় দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রিপন মিয়া (৩২) মদনপুর ইউনিয়নের লাউসার গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাইয়ুম খান জানান, বন্দরের শিশু হত্যা মামলায় রিপন নামের একজনকে মৃত্যুদন্ড ও দুই লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। এসময় মামলায় অপর এক আসামিকে খালাসের আদেশ দিয়েছে আদালত।
তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন না। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রিপন বর্তমানে পলাতক অবস্থায় আছেন।
এর আগে ২০২০ সালে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নে দ্বন্দের জেরে শিশু আরাফাতকে হত্যা করা হয়। এঘটনায় পরবর্তীতে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সংবাদ শিরোনাম ::
ঘুষের লেনদেনকে কেন্দ্র করে পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ
বিএনপি সভাপতির অবৈধ গ্যাস সংযোগ
থানা থেকে পালালো আসামি!
জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা
শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
ফুরিয়েছে হাম, পোলিওসহ ৬ টিকার মজুত
ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান
গাড়ি থামিয়ে বঞ্চিত চিকিৎসকদের সঙ্গে কথা
চালক দল’ নামে চাঁদাবাজি
জামিনের অপেক্ষায় আ. লীগের নেতা-কর্মীরা
শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
-
ডেস্ক : - আপডেট সময় ৩ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ













