স্টাফ রিপোর্টার
রাজধানীর আইসিসিবি প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল, নিটিং অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রি এক্সপো (বিটিকেজি এক্সপো-২০২৬)। টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২ মে পর্যন্ত।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং ইনফরচেইন ডিজিটাল টেকনোলজি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত এ এক্সপোতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখানে টেক্সটাইল, নিটওয়্যার ও গার্মেন্টস শিল্পের অত্যাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি এবং নতুন নতুন সমাধান উপস্থাপন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বক্তব্যে দেশের শিল্পখাতকে আরও প্রতিযোগিতামূলক করতে ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় আরও উপস্থিত ছিলেন এক্সপোর আহ্বায়ক এহসান ফজলে শামীম এবং ইনফরচেইনের নির্বাহী পরিচালক স্পেনসার লিনসহ দেশি-বিদেশি শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, তৈরি পোশাক খাত দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলেও উচ্চ সুদের হার ও জ্বালানি সংকট বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গ্যাসের ঘাটতির কারণে শিল্প উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করা হয়। এ সমস্যা মোকাবেলায় এলএনজি আমদানি বাড়ানো, নতুন ভাসমান টার্মিনাল স্থাপন এবং দীর্ঘমেয়াদে সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এছাড়া ব্যবসা সহজীকরণের লক্ষ্যে লাইসেন্সিং প্রক্রিয়া সরল করা, প্রাথমিক অনুমোদন চালু, বন্ড ও কর ব্যবস্থার ডিজিটালাইজেশন এবং করের আওতা বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
২৮টি দেশের প্রায় ৯০০ প্রদর্শকের অংশগ্রহণে ১ হাজার ২০০টি বুথ নিয়ে আয়োজিত এ এক্সপো দেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে আধুনিকায়ন, প্রযুক্তিগতভাবে এগিয়ে নেওয়া এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সংবাদ শিরোনাম ::
লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
সস্তাপুরে ১২ মাসের জলাবদ্ধতা!
রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম
‘ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ’
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বিতর্কে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি
খাল খননে স্বস্তি ফিরেছে
চার দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো
-
ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























