গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন-পরবর্তী অস্থিরতার মধ্যে নারায়ণগঞ্জ ক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৪০ নম্বর আসামি জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এ গ্রেফতারকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রহস্যজনক নীরবতায়।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই নারায়ণগঞ্জ সদর থানা-এ একটি মামলা দায়ের করা হয়, যেখানে অজ্ঞাতনামাসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। সেই মামলার ধারাবাহিক অভিযানে জব্বার নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
তবে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান-এর সঙ্গে যোগাযোগ করা হলে শুরুতে তিনি বিষয়টি নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি জানান, “আমি ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আপনাকে বিষয়টি নিশ্চিত করছি।
কিন্তু সময় পার হওয়ার পরও তিনি আর কোনো তথ্য দেননি। পরবর্তীতে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি। এতে করে গণমাধ্যমকর্মী ও সচেতন মহলের মধ্যে প্রশ্ন উঠেছে কেন একটি গুরুত্বপূর্ণ গ্রেফতার নিয়ে পুলিশের এমন নীরবতা এটা আসলে কিসের আলামত!
সংবাদ শিরোনাম ::
না’গঞ্জ ক্লাব ভাঙচুর মামলায় ৪০ নম্বর আসামি জব্বার গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ২
গুলিবিদ্ধ ইমরানকে দেখতে গেলেন আল আমিন
সমন্বিত উদ্যোগের আহ্বান মাসুম বিল্লাহর
“হকার পুনর্বাসন” কথাটাই উচ্ছেদকে বাধাগ্রস্থ করে
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার নেই
এনসিপির বিক্ষোভ সমাবেশ
‘আমরা এই নির্বাচন বর্জন করছি’
‘হকারদের উস্কানি দিলে কঠোর ব্যাবস্থা’
ইসলামাবাদে ‘লকডাউন’, কড়া নিরাপত্তা
সদর থানার ওসির রহস্যজনক আচরণ
না’গঞ্জ ক্লাব ভাঙচুর মামলায় ৪০ নম্বর আসামি জব্বার গ্রেফতার
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় এক মিনিট আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















