স্টাফ রিপোর্টার
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জে হকার সমস্যা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ না থাকায় শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল হয়ে পরিস্থিতি আরও জটিল হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে শহরের আলী আহম্মদ চুনকা মিলনায়তনে হকার উচ্ছেদ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নাসিকের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অতীতে হকার উচ্ছেদে উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয়নি, বরং সময়ের সঙ্গে হকার সংখ্যা ও দখল বাড়তে থাকে। চাষাঢ়া থেকে শুরু করে দুই নম্বর গেট, মণ্ডলপাড়া, কালীবাজার, ব্যাংক মোড় ও মাজার এলাকা পর্যন্ত ফুটপাত ও সড়ক দখল হয়ে পড়েছে, ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক ভোগান্তি তৈরি হয়েছে।
মাসুম বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জকে বাঁচাতে হলে ফুটপাত দখলমুক্ত করতেই হবে। হকারদের পুনর্বাসনের মাধ্যমে পরিকল্পিতভাবে ব্যবস্থা না নিলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তিনি বলেন, অল্পসংখ্যক হকারের কারণে লাখো মানুষের ভোগান্তি মেনে নেওয়া যায় না।
তিনি আরও বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা গেলে যানজট অনেকাংশে কমে যাবে এবং শহরে স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি শহরের বাইরের দিকে নির্ধারিত বাস স্ট্যান্ড ও চক্রাকার বাস সার্ভিস চালুর মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ করা যেতে পারে।
অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, নতুন করে প্লেট বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো ধরনের দুর্নীতি বা আর্থিক অনিয়ম না হয়। অনেক ক্ষেত্রে প্লেট নিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, যা বন্ধ করতে হবে।
তিনি বলেন, পরিকল্পিত উদ্যোগ, স্বচ্ছতা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহরে রূপান্তর করা সম্ভব। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
সংবাদ শিরোনাম ::
গুলিবিদ্ধ ইমরানকে দেখতে গেলেন আল আমিন
সমন্বিত উদ্যোগের আহ্বান মাসুম বিল্লাহর
“হকার পুনর্বাসন” কথাটাই উচ্ছেদকে বাধাগ্রস্থ করে
চাঁদা না পেয়ে কুপিয়ে জখম, গ্রেপ্তার নেই
এনসিপির বিক্ষোভ সমাবেশ
‘আমরা এই নির্বাচন বর্জন করছি’
‘হকারদের উস্কানি দিলে কঠোর ব্যাবস্থা’
ইসলামাবাদে ‘লকডাউন’, কড়া নিরাপত্তা
প্রশংসায় ভাসছেন দিপু ভূঁইয়া
বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
সমন্বিত উদ্যোগের আহ্বান মাসুম বিল্লাহর
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















