ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

“হকার পুনর্বাসন” কথাটাই উচ্ছেদকে বাধাগ্রস্থ করে

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

সটাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আবুল কাউসার আশা বলেছেন, হকার উচ্ছেদ নিয়ে নারায়ণগঞ্জবাসী খুবই চিন্তিত ও উদগ্রীব। নানা মহলে নানা ধরনের কথা যে, সমাধানটা কি শুভংকরের ফাঁকি হবে নাকি যে সমাধানটা করা হবে সেটা সাস্টেনেবেল হবে।
আমরা আশা করি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে জনাব তারেক রহমান সাহেব আমাদের যে প্রশাসক নিয়োগ করেছেন সেই প্রশাসক ও আমাদের সংসদ সদস্য সকলের প্রচেষ্টায় নগরবাসী যেন এটাকে শুভংকরের ফাঁকি বলতে না পারে। এটা সাস্টেনেবেল যাকে এটার একটা প্রতিকার হয়।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হকার উচ্ছেদ নিয়ে রাজনৈতিক ব্যক্তিদের সাথে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে বারংবার যখনই হকার ইস্যুতে কথা হয় কিছু লোক বলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতাই এখানে হকাররা বসে, আবার যখন হকার উচ্ছেদের কথা আসে এখানে পুনর্বাসনের কথা চলে আসে। আমি দৃঢ়তার সহিত একটা কথা বলতে চাই সেটা হচ্ছে, পুনর্বাসন আসলে এ কথাটা বলাটাই এ পুরো প্রক্রিয়াটাকে বাধাগ্রস্থ করার একটা প্রথম ও প্রধান উপায়।
কারণ, হচ্ছে বিভিন্ন ডিষ্ট্রিক থেকে এখানে লোকজন এসেছে, একজন এসে আরও সাতজন নিয়ে এসেছে। তাদের পুনর্বাসনের দায়িত্ব কোনভাবেই নারায়ণগঞ্জ নগরবাসী এটা নেবে না, নেয়া উচিৎও না।
আশা আরও বলেন, এখানে যদি কোন হকার থেকে থাকে যারা আমাদের ভোটার তাদের ব্যাপারে বিবেচনা করা যায়, আলোচনা করা যায়। কিন্তু উচ্ছেদের পরে। তাদের সাথে আলোচনার সাপেক্ষে উচ্ছেদ হবে, এটা যেন না হয়।
দ্বিতীয় কথা হচ্ছে, হকার উচ্ছেদ হবে আবার কয়েকটা বার এখানে বসবে আমার মনে হয় এগুলো কোনভাবেই করা উচিৎ না। কারণ, সিটি কর্পোরেশন অনেক মোটা অঙ্কের ট্যাক্স নিচ্ছে এবং নগরবাসী ট্যাক্স দিচ্ছে এই ফুটপাত দিয়ে হাঁটার জন্য, আমাদের মা-বোনরা হাটবে আমরা নির্বিঘ্নে হাটা-চলা করবো, সেখানে কোন হকার থাকতে পারে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

“হকার পুনর্বাসন” কথাটাই উচ্ছেদকে বাধাগ্রস্থ করে

আপডেট সময় এক ঘন্টা আগে