ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শিথিলের পরিবারের পাশে এমপি আল-আমিন

  • ডেস্ক :
  • আপডেট সময় ৭ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট আব্দুল্লাহ আল আমিন শুক্রবার ১০ এপ্রিল বন্দরে সকাল ১১টায় শোকাতুর এক পরিবেশে জাতীয় ছাত্রশক্তি নেতা তানজিল ভুঁইয়া শিথিলের বাসভবনে উপস্থিত হয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, গত বুধবার জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব তানজিল ভুঁইয়া শিথিলের পিতা পলাশ ভূইয়া পরলোকগমন করেন। শোক সংবাদটি পাওয়া মাত্রই সংসদ সদস্য ব্যথিত হলেও জাতীয় সংসদের অধিবেশন চলমান থাকায় তাৎক্ষণিকভাবে সশরীরে উপস্থিত হতে পারেননি। তবে আজ অধিবেশন সমাপ্ত হওয়ার পর পরই তিনি ছুটে যান বন্দরে শোকাহত পরিবারটির কাছে।
সাক্ষাতকালে এমপি এডভোকেট আব্দুল্লাহ আল আমিন শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, “পিতা হারানোর শোক অপূরণীয়, এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি।” উপস্থিত নেতৃবৃন্দ এসময় মরহুমের বিদেহী রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান অভি এবং সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয় ভুঁইয়া। এছাড়াও বন্দর উপজেলা থেকে জাতীয় ছাত্রশক্তির পক্ষে নারায়ণগঞ্জ জেলার সংগঠক আরাফাত প্রধানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বন্দর উপজেলা জাতীয় ছাত্রশক্তি ও অন্যান্য সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

শিথিলের পরিবারের পাশে এমপি আল-আমিন

আপডেট সময় ৭ ঘন্টা আগে