ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্মা স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ এবং ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য আদেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন। এসময় জড়িত দুইজন কর্মচারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরবিশিষ্ট) দুটি ট্যাংক লরি জব্দ করা হয়।

এসব লরিতে মোট আনুমানিক ১৩,৫০০ (তের হাজার পাঁচশত) লিটার ডিজেল মজুদ ছিল। এছাড়াও, জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে।
জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আবু সাউদ মাসুদ

হ্যালো আমি আবু সাউদ মাসুদ। সম্পাদক হিসেবে কাজ করছি।

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ২

আপডেট সময় ০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬