স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১২ এপ্রিল) ভোররাতে কোস্ট গার্ড স্টেশন পাগলার পরিচালনায় এ অভিযান পরিচালিত হয়। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। এ সময় চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহভাজন দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল উদ্ধার করা হয়।
জব্দকৃত তেলের পরিমাণ প্রায় ২ হাজার ২০০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত তেলের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানে জড়িতদের শনাক্তের কাজও অব্যাহত রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অবৈধভাবে জ্বালানি মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
মাদক নির্মূলে যৌথ অভিযানের আহ্বান
‘খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা’
১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
পালিত হলো পাহাড়ি বৈসাবি-বিজু উৎসব
জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন
‘জাতীয় শিক্ষানীতিতে অবনতি হয়েছে’
টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে না—দিপু ভূঁইয়া
হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ ট্রাম্পের
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত
বৈশাখ বরণে প্রস্তুত চারুকলা ইনস্টিটিউট
২,২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ


























