স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, দল ও তৃণমূল নেতাকর্মীদের অবদান ছাড়া কোনো মন্ত্রী, এমপি বা প্রশাসকের মূল্য নেই। তিনি বলেন, “দল থেকেই নেতৃত্বের সৃষ্টি হয়, ব্যক্তির মাধ্যমে দল নয়; বরং দলই একজনকে নেতৃত্বের আসনে নিয়ে যায়।”
শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে গত শুক্রবার শহরের হকার উচ্ছেদের বিষয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সাথে নাসিক প্রশাসকের মতবিনিময় সভায় বক্তব্য রাখার সময় টিপুর সাথে বসচা হয় নাসিক প্রশাসক সাখাওয়াতের।
বিবৃতিতে টিপু বলেন, যারা নিজেদের অবস্থান ভুলে গিয়ে দল ও নেতাকর্মীদের অবমূল্যায়ন করেন, তারা মূলত দলীয় আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। দল ক্ষমতায় না এলে কেউ মন্ত্রী, এমপি কিংবা প্রশাসকের দায়িত্বে আসতে পারতো না। তাই দলকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি আরও বলেন, অনেকেই দলীয় পরিচয়ে বড় হয়েছেন, কিন্তু পরবর্তীতে দলকেই উপেক্ষা করেন। এ ধরনের মনোভাব দলীয় শৃঙ্খলার পরিপন্থী। যারা দলকে ছোট করে দেখে এবং নেতাকর্মীদের অবদান অস্বীকার করে, তারা কখনোই প্রকৃত অর্থে দলের হতে পারে না।
বক্তব্যে তিনি সংগঠনের ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে দলবিরোধী কর্মকাণ্ড ও বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের এসপি আওয়ামীপন্থি ও সুবিধাভোগী
আবির ফ্যাশনকে লক্ষাধিক টাকা জরিমানা
ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর
‘প্রতিরোধ গড়ে তুলবো’
লালপুরে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
১১.৫৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি
শ্রম বিল সংশোধনের আহ্বান
বিএনপি, নেতাদের, শিশুসুলভ, আচরণ!
সাখাওয়াতের প্রতি টিপুর ইঙ্গিত?
-
ডেস্ক : - আপডেট সময় ১৬ ঘন্টা আগে
- ৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















