স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাটার দায়ে একটি পোশাক কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ‘আবির ফ্যাশন’ নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন সড়ক অনুমতি ছাড়া কাটার ফলে এলাকাবাসীর চলাচলে বিঘ্ন ঘটে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের এসপি আওয়ামীপন্থি ও সুবিধাভোগী
আবির ফ্যাশনকে লক্ষাধিক টাকা জরিমানা
ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর
‘প্রতিরোধ গড়ে তুলবো’
লালপুরে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
১১.৫৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি
শ্রম বিল সংশোধনের আহ্বান
বিএনপি, নেতাদের, শিশুসুলভ, আচরণ!
আবির ফ্যাশনকে লক্ষাধিক টাকা জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় ১১ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















