ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লালপুরে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১ ঘন্টা আগে
  • ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার‎
‎‎নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও ৪নং ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ লাইন রোড সংলগ্ন ডেনিসন ট্রাপরে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৭-২ গোলে বিজয়ী হন ফতুল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ও রানার্স আপ হন ৪ নং ওয়ার্ড। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন।
এরআগে নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী খেলার উদ্বোধন করেন।
পুরো আয়োজনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিচালক মোঃ গোলাম গাউছ, স্বেচ্ছাসেবক দল ফতুল্লা থানা সভাপতি মোঃ জাকির হোসেন রবিন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ কাজী মাইনুদ্দিন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আব্দুল আওয়াল, লালপুর ও পৌষার পুকুরপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ মোসলেম উদ্দিন মুসা এবং ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান।
আরও উপস্থিত ছিলেন মোঃ সিদ্দিকুর রহমান উজ্জল (সভাপতি ফতুল্লা তাত দল), মোঃ মঈনদ্দিন মুন্সি, মোঃ সামসুউদ্দিন আর্মি, মোঃ রেজাউল করিম, মোঃ জয়নাল আবেদিন, মোঃ শাহআলম, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আব্দুল আজিজ, মোঃ মাজহারুল হক খোকন, মোঃ আব্দুল করিম, মোঃ রবিউল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ জুয়েল বেপারী এবং মোঃ আব্দুল মান্নানসহ অনেকে।
‎আয়োজক কমিটি জানায়, ঈদকে ঘিরে এলাকার মানুষের মাঝে সম্প্রীতি বৃদ্ধি, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। স্থানীয় ফতুল্লা ইউনিয়ন ৬ নং ও৪ নং ওয়ার্ড এতে অংশগ্রহণ করবে এবং জমজমাট প্রতিযোগিতার মাধ্যমে সন্ধ্যাটি উৎসবমুখর হয়ে উঠে।
‎‎অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লালপুর বাজার ও আল-আমিন বাগ পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ আলহাজ্ব আরিফুর রহমান জনি এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম। তারা জানান, এই আয়োজনের মাধ্যমে তরুণদের মাঝে ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি সামাজিক ঐক্য আরও সুদৃঢ় হবে।
‎এলাকাবাসীর মতে, এমন আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
‎সবমিলিয়ে, ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এই প্রীতি ফুটবল টুর্নামেন্টকে ঘিরে লালপুর এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা একটি সফল ও সুশৃঙ্খল আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

লালপুরে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় ১১ ঘন্টা আগে