স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’কে গ্রেফতার করেছে র্যাব-১১।
শনিবার (১১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মাহবুবুর রহমান ওরফে কাইল্লা রক্সি (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রক্সি সোনারগাঁ ও আশপাশের এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। তিনি এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।
এছাড়াও সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তিনি। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সোনারগাঁও, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সোনারগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের এসপি আওয়ামীপন্থি ও সুবিধাভোগী
আবির ফ্যাশনকে লক্ষাধিক টাকা জরিমানা
ভূমি সেবায় ডিজিটাল রূপান্তর
‘প্রতিরোধ গড়ে তুলবো’
লালপুরে ঈদ পুনর্মিলনী প্রীতি ফুটবল টুর্নামেন্ট
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
১১.৫৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বিএনপি
শ্রম বিল সংশোধনের আহ্বান
বিএনপি, নেতাদের, শিশুসুলভ, আচরণ!
শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার
-
ডেস্ক : - আপডেট সময় ১১ ঘন্টা আগে
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















