ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন

  • ডেস্ক :
  • আপডেট সময় এক ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের ৪ নং ও ৬ নং ওয়ার্ডে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রবিবার (১২ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুম এলেই ফতুল্লার ৪ ও ৬ নং ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়, যার ফলে জনজীবন চরম দুর্ভোগে পড়ে। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় চলাচল ব্যাহত হয়, শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ে।
তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়। দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খাল-নালা সংস্কার এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাইনুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন

আপডেট সময় এক ঘন্টা আগে