স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরে হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের পরপরই নবাব সিরাজউদ্দৌলা সড়ক ও শহীদ সোহরাওয়ার্দী সড়কের ফুটপাতের ওপর বসা হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে উচ্ছেদ অভিযান চালায়। সঙ্গে সহযোগিতা করে নাসিকের উচ্ছেদ টিম।
অভিযানকালীন কালিরবাজার ও নারায়ণগঞ্জ হাই স্কুলের সামনে সড়ক এবং ফেন্ডস মার্কেটের সামনে সড়কের ওপর বসা হকার উচ্ছেদ করা হয়। এবং সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আরিফ ইশতিয়াক বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে নিয়মিত উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুটপাতে যেসব দোকান পাট দেখেছি, সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। আর যে দোকানগুলো ছিল, তাদের সরিয়ে নিতে সময় দেওয়া হয়েছে।
এই ধরণের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এর আগে হকাররা শহরে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সংবাদ শিরোনাম ::
লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
সস্তাপুরে ১২ মাসের জলাবদ্ধতা!
রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম
‘ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ’
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বিতর্কে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি
খাল খননে স্বস্তি ফিরেছে
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















