স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
উদ্ধার করা অস্ত্রটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন আরপিও অবদা কলোনি এলাকার একটি পরিত্যক্ত স্থানে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সদর কোম্পানির একটি টহল দল সেখানে পৌঁছে ঝোঁপঝাড়ের মধ্যে কচটেপে মোড়ানো সন্দেহজনক একটি বস্তু দেখতে পায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে বস্তুটি উদ্ধার করা হয়। কচটেপ খুলে দেখা যায়, এর ভেতরে একটি ৭ পয়েন্ট ৬২ মি.মি. অটোমেটিক চায়না পিস্তল এবং ১২ বোর শর্টগানের একটি কার্তুজ রয়েছে।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জ থানা থেকে লুট করা হয়েছিল এবং পরে কেউ তা পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে যায়।
উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
সস্তাপুরে ১২ মাসের জলাবদ্ধতা!
রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম
‘ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ’
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বিতর্কে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি
খাল খননে স্বস্তি ফিরেছে
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















