স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৫২৫ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে ২৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বোয়ালিয়া খাল রোড ওয়াসার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়রা গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ নাজমুল (২৫), কুমিল্লার দাউদকান্দি উপজেলার চর মোহাম্মদী এলাকার মোঃ রফিকের ছেলে হৃদয় (২২), মোঃ সেলিমের ছেলে মোঃ নাহিদ (২৪), মৃত রফিক শিকদারের ছেলে রাফি (২১) এবং মৃত রফিকের ছেলে আল আমিন (২২)। তারা সবাই ফতুল্লার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে সর্বমোট ৫২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
সস্তাপুরে ১২ মাসের জলাবদ্ধতা!
রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম
‘ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ’
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বিতর্কে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি
খাল খননে স্বস্তি ফিরেছে
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















