স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’-এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এবারের পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”। প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, পুষ্টি নিশ্চিত করা শুধু স্বাস্থ্যখাতের দায়িত্ব নয়, এটি সামগ্রিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। অপুষ্টি দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার এবং সিভিল সার্জন। এছাড়া জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা ও সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
সংবাদ শিরোনাম ::
লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
গাঁজাসহ ৫ মাদক কারবারি গ্রেফতার
পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার
সস্তাপুরে ১২ মাসের জলাবদ্ধতা!
রূপগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম
‘ধলেশ্বরীর দুই পাড়ের ইটভাটা বন্ধে উদ্যোগ’
শহরে প্রশাসনের উচ্ছেদ অভিযান
বিতর্কে বক্তাবলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিংকি
খাল খননে স্বস্তি ফিরেছে
জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণী
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















