ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ

  • ডেস্ক :
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার‎
দেশের অন্যতম শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ নতুন করে আরও বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, তিনি ইতোমধ্যে বিদ্যমান শিল্প কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি নতুন বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন, যার লক্ষ্য আগামী দিনে লাখো মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। তিনি এখন প্রাচ্যের ডান্ডি নারায়ণগঞ্জের একজন অন্যতম উদ্যোক্তা হিসাবে এগিয়ে যাচ্ছেন। এরই মাঝে তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠনের সভাপতি, বাংলাদেশের নৌ-পরিবহন খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ কাগের্ো ভেসেল ওনার্স এসোসিয়েশনের ২০২৫–২০২৭ মেয়াদের নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক এবং আরো আগেই নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হয়েছেন।
ব্যবসায়ী মহলের একাধিক প্রতিনিধি জানান, বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও মোহাম্মদ সোহাগের শিল্প প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা দেশের শিল্প ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে তারা মনে করছেন।
শিল্প খাতের নেতারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, সোহাগের মতো উদ্যোক্তারা যদি দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ পান, তাহলে দেশের বেকারত্ব হ্রাসে বড় ধরনের অগ্রগতি সম্ভব।
এদিকে ব্যবসায়ী নেতৃবৃন্দ আরও জানান, শিল্প উদ্যোক্তাদের কার্যক্রমে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখা সরকারের জন্যও জরুরি। তারা মনে করেন, এতে দেশি-বিদেশি বিনিয়োগ আরও বাড়বে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।
সূত্র জানায়, মোহাম্মদ সোহাগের নেতৃত্বাধীন শিল্পগ্রুপ ইতোমধ্যে বিভিন্ন খাতে উৎপাদন ও সেবা কার্যক্রম পরিচালনা করছে, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজারো মানুষের জীবিকার সঙ্গে যুক্ত। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে এই সংখ্যা বহুগুণে বৃদ্ধি পেতে পারে বলে আশা করা হচ্ছে।
ব্যবসায়ী মহলের মতে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় বড় উদ্যোক্তাদের উদ্যোগ দেশের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সোহাগের নতুন পরিকল্পনাকে তারা ইতিবাচকভাবে দেখছেন এবং এর সফল বাস্তবায়ন কামনা করছেন।
এ বিষয়ে জানতে মোহাম্মদ সোহাগের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে দেশে একটি গণতান্ত্রিক সরকার রাস্ট্র পরিচালনা করছে। জননেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশে এখন ব্যবসা বান্দব পরিবেশ ফিরে এসেছে। তাই আমরা উদ্যোগ নিচ্ছি। আমরা দেশের দক্ষ তরুন প্রজন্মকে কাজে লাগাতে চাই। আমি বাংলাদেশের অন্যতম ব্যবসায়ীক কেন্দ্র নারায়ণগঞ্জের সন্তান হিসাবে আগামী দিনগুলিতে আরো বহু মানুষের কর্মসংস্থান করতে সক্ষম হবো বলে আশা করছি। আমি সকলের সহযোগীতা কামনা করছি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

লাখো মানুষের কর্মসংস্থানের উদ্যোগ

আপডেট সময় ৬ ঘন্টা আগে