স্টাফ রিপোর্টার
বন্দরে বিসমিল্লাহ টেক্সটাইল নামক একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন প্রানহানী খবর পাওয়া না গেলেও কারখানার ৪টি মূল্যবান মেশিনারিজ, তুলা ও গোডাউন পুড়ে গিয়ে ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ মালিক সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগে মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের চাঁপাতলী এলাকায় উল্লেখিত তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ব্যাপারে বিসমিল্লাহ টেক্সটাইল এর মালিক আহসান হাবিব (জামাল) গণমাধ্যমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চলন্ত মোটরে হঠাৎ আগুন ধরে যায়। শ্রমিকরা তখন কারখানায় কাজ করছিলো। কিছু বুঝে উঠার আগেই মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়।
এ ঘটনায় কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গির আলম জানান, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আমাদের তদন্ত অব্যহত রয়েছে।
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
সাংবাদিক বারীর জমি দখলের পাঁয়তারা
উচ্ছেদের নামে হামলার অভিযোগ
তুলার গোডাউনে অগ্নিকান্ড
ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
পাইপ গানসহ যুবক গ্রেপ্তার
আধুনিক কমপ্লেক্স হচ্ছে ‘শহীদ জিয়া হল’
ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার
রাত ১০টা পর্যন্ত মার্কেট খোলা
ডিমের বাজারে আগুন
তুলার গোডাউনে অগ্নিকান্ড
-
ডেস্ক : - আপডেট সময় ৬ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
সর্বশেষ নিউজ




















