ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক বারীর জমি দখলের পাঁয়তারা

  • ডেস্ক :
  • আপডেট সময় ৬ ঘন্টা আগে
  • ১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ বন্দর থানার মাদবপাশা মৌজায় সিনিয়র সাংবাদিক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফজলুল বারীর জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে একদল ভূমি দখলদার। গতকাল সাংবাদিকের মালিকানাধীন ওই জমিতে ড্রেজার বসিয়ে জোরপূর্বক বালু ভরাটের প্রস্তুতি নিয়েছে তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছে এই জমিটি গত ৩২ বছর ধরে সাংবাদিক ফজলুল বারী ভোগ দখল করে আসছেন।
সূত্রমতে জানা গেছে, মিরাপাড়া এলাকার মুকুল এবং ফরাজীকান্দা ঢালিবাড়ী এলাকার রনক ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে তার এই জমিটির ওপর নজর দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল তারা নজরুল নামের অপর এক বালু সন্ত্রাসীর ড্রেজার ব্যবহার করে জমিটি ভরাট করে দখলের প্রকাশ্য চেষ্টা চালায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এই চক্রটি বর্তমানে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে বন্দরের বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বিএনপির নাম ভাঙিয়ে এলাকায় বিভিন্ন ভূমি দখল ও সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদাবাজির সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। ইতিপূর্বে তারা আরও অনেকের জমি দখল করে এলাকা ছাড়তে বাধ্য করেছে বলেও জানা যায়।
সূত্র আরো জানায়, তারা ক্ষমতার দাপট দেখিয়ে সাংবাদিকের বৈধ জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে ড্রেজার বসিয়েছে। এ বিষয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেয়া হয়েছে। একই সঙ্গে সাংাদিক ফজলুল বারীর জান-মালের নিরাপত্তায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সির জরুরি ও সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন নারায়ণগঞ্জ প্রেসক্লাব কর্তৃপক্ষ। দিনদুপুরে একজন সিনিয়র সাংবাদিকের জমি দখলের এমন চেষ্টার খবরে স্থানীয় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এই ভূমিদস্যু ও চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাংবাদিক বারীর জমি দখলের পাঁয়তারা

আপডেট সময় ৬ ঘন্টা আগে