ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

৬ দুষ্কৃতিকারী গ্রেফতার

  • ডেস্ক :
  • আপডেট সময় ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ এবং ডাকাতির প্রস্তুতিকালে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ জানায়, রাত ১টা ১৫ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে একটি চৌকস দল মসজিদ খানপুর ও কিল্লারপুল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেশীয় অস্ত্র, ওয়ান শুটার গান, গুলি ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন— মসজিদ খানপুর মেইন রোড ৪৭ নং বাড়ী, নারায়ণগঞ্জ সদর এলাকার মৃত মোস্তফা আহমেদের ছেলে জাহিদ হাসান লেলিন (৩৭) এবং কিল্লারপুল শীতলক্ষ্যা হাউজিং, ৩২/১৪ ঈশা খা রোড, নারায়ণগঞ্জ সদর এলাকার মোঃ শামছুল হকের ছেলে মোঃ জিয়াউর রহমান ওরফে রাইয়ান (৪০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে একই রাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জামাল উদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ ঘাট এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুইটি চাপাতি, একটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বন্দর এলাকার মোঃ রবিনের ছেলে মোঃ অন্তু (২৩), বন্দর এলাকার মোঃ রাসেলের ছেলে মোঃ সিয়াম (২১), নারায়ণগঞ্জ সদর এলাকার আলী আকবরের ছেলে আপন (২৩), ফতুল্লা এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ মিজানুর রহমান ওরফে শাওন (৪১)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের মামলা বিচারাধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

৬ দুষ্কৃতিকারী গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬