আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মরহুম সিরাজুল ইসলাম খান ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী ও শাড়ী-লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইসদাইর এলাকায় এই ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারন সম্পাদক এড. আব্দুল বারী ভুইয়া ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ফতুল্লা ইউনিয়ন বিএনপি ৬নং ওয়ার্ডের যুগ্ম সাধারন সম্পাদক হাসান ইমাম সম্রাট।
সভাপতির বক্তব্যে সিদ্দিকুর রহমান উজ্জল বলেন, আমার পিতা মরহুম সিরাজুল ইসলাম খান তিনি জীবিত থাকা অবস্থাতেই উনার নামে আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা একটি ফাউন্ডেশনের আয়োজন করি।
আমরা একই মায়ের পেটে ছয়টি ভাই। আমাদের ছয় ভাইয়ের ব্যাক্তিগত অর্থায়নে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সময় সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহন করে থাকি। করোনা মহামারি সময়ে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেসময় আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এলাকার অসংখ্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
করোনা থেকে বাঁচতে সাধারন জনগনকে সচেতন করেছি। তারই ধারাবাহিকতায় প্রতি বছর ঈদের সময়ে আমরা এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ খাদ্র সামগ্রী উপহার স্বরুপ বিতরণ করে আসছি।

সোজাসাপটা রিপোর্ট 


















