ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক

  • ডেস্ক :
  • আপডেট সময় ৫ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় অনলাইন জুয়া খেলার অভিযোগে অভিযান চালিয়ে ২ জনকে হাতেনাতে আটক করেছে র‍্যাব-১১।
মঙ্গলবার (৫ মে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— কাশারীখোলা (দোমতির পাশে) এলাকার আবুল হাসেমের ছেলে মোঃ আবুল হাসান (২৯) এবং সৈয়দপুর আমতলা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ সাকিব হোসেন (২৩)।
র‍্যাব জানায়, ৫ মে রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে নারায়ণগঞ্জ সদর থানাধীন চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনলাইনে জুয়া খেলারত অবস্থায় দুইজনকে আটক করা হয়।
র‍্যাব আরও জানায়, আটককৃতরা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা ও অংশগ্রহণ করছিলেন। সাম্প্রতিক সময়ে এ ধরনের অনলাইন জুয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক

আপডেট সময় ৫ ঘন্টা আগে