স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাতে দেওভোগ নূর মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
শহরের দেওভোগের শতাব্দী গার্মেন্টস এলাকার একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এই অভিযান চালানো হয়। ভবনটি মোবারক হাবিবের মালিকানাধীন বলে জানা গেছে। ওই তলায় রাসেদ ও রাসেল নামের দুই ব্যক্তির আস্তানায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চলছিল বলে অভিযোগ ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, কয়েকটি দেশীয় অস্ত্র এবং নগদ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই বাসায় বহিরাগতদের আনাগোনা ছিল এবং রাতে সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করা যেত। অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।
র্যাবের এএসপি মাসুদুর রহমান মাসুদ জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসার বিষয়ে অভিযোগ আসছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারির পর অভিযান পরিচালনা করা হয়। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।
সংবাদ শিরোনাম ::
‘ফুটপাতে কোন হকার বসবে না’
চলতি বছরই উন্নিত হবে পাঁচশ শয্যায়
ডিবি পরিচয়ে স্বর্ণ ছিনতাই
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
চাষাঢ়ায় দুই অনলাইন জুয়াড়ি আটক
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে অব্যবস্থাপনা
শাপলা চত্বরের হত্যার বিচার দাবি
বন্দরে ‘কিশোর গ্যাংয়ের’ তাণ্ডব
পুলিশের উপর হামলা, গ্রেপ্তার ১৩
বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১০
-
ডেস্ক : - আপডেট সময় ৫ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ নিউজ




















