পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশন।
বুধবার (১৮ মার্চ) ফতুল্লার মাসদাইল আল ফোলা জামে মসজিদের মাঠ সংলগ্ন এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জিলানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাউদ মাসুদ বলেন, “সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে দারিদ্র্য অনেকটাই লাঘব হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের এ মানবিক কার্যক্রম অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং সমাজে সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী,হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আক্তার, উপদেষ্টা মোহাম্মদ গনি , প্রচার সম্পাদক মুক্তার হোসেন, ও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

স্টাফ রিপোর্টার 















