ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশকে মারধর, রাকিব গ্রেফতার

  • ডেস্ক :
  • আপডেট সময় ৪ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের এসআই এর ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান আসামি মোঃ রাকিব হোসেন ওরফে রাকিব রহমান (২৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ২৬ মার্চ রাত ১০টার দিকে গলাচিপা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে মামলার বাদীর চুরি হওয়া একটি রিয়েলমি ছি ১১ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ সকালে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান দায়িত্ব পালনকালে বিকেলে উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় টহল দেন। এ সময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে দুইজনকে গাঁজাসহ আটক করা হয়। তবে পরে রাকিবসহ তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা প্রদান করে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে তাদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এবং একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে আটক দুই আসামিকেও ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়।পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাকিব হোসেনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যাচেষ্টা, চুরি ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের অভিযোগ উল্লেখযোগ্য।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পুলিশকে মারধর, রাকিব গ্রেফতার

আপডেট সময় ৪ ঘন্টা আগে