ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু

‘কাউন্সিলর নই বলে দায়িত্ব থেকে সরিনি’

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু বলেছেন, আমি প্রতি বছরের মত এবারও সামর্থ্যবানদের থেকে নিয়ে আপনাদের মাঝে বিতরণ করছি। এই যে গত ২২ বছর ধরে এ কাজ করছি এতে মানুষের একটা আস্থা জন্মেছে। যে আমার ভাই কাউন্সিলর থাকুক আর না থাকুক আমাদের জন্য কিছু করবে। এই ডন চেম্বারের মাটি সাক্ষী, এখানে গত ২২ বছর ধরে সহযোগীতা পাচ্ছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) ১২ নং ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, রমজানের আগে থেকেই আমরা পরিকল্পনা করি। রমজানে যেমন ইফতার সামগ্রী বিতরণ করেছি সামর্থ্যবানদের সহযোগীতায়। আজ থেকে ঈদে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু হবে।
তিনি আরো বলেন, আপনারা দেয়া করবেন এই ওয়ার্ডের মুরুব্বিদের জন্য। আমি গত দুই বছর ধরে কাউন্সিলর না, তাই বলে কী দায়িত্ব থেকে সরে গিয়েছি? আমি কী বেতন পাই? আগে সরকারের থেকে সহযোগিতা পেতাম এখন সেটাও বন্ধ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আবু সাউদ মাসুদ

হ্যালো আমি আবু সাউদ মাসুদ। সম্পাদক হিসেবে কাজ করছি।

মহানগর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু

‘কাউন্সিলর নই বলে দায়িত্ব থেকে সরিনি’

আপডেট সময় ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬