ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই

  • ডেস্ক :
  • আপডেট সময় ২ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

সোজাসাপটা রিপোর্ট
মে দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশে অংশ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। তবে অংশগ্রহণে আগের মতো ব্যাপক উপস্থিতি ও আগের সেই জৌলুশ লক্ষ্য করা যায়নি।
গত শুক্রবার ঢাকার নয়াপল্টনে শ্রমিকদলের সমাবেশে নারায়ণগঞ্জ থেকে নেতাকর্মীরা অংশ নিলেও সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অতীতে আওয়ামী লীগ সরকারের সময় ঢাকায় বিএনপির কর্মসূচিতে নারায়ণগঞ্জের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বড় বড় মিছিল, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যেত প্রতিটি কর্মসূচিতে।
বিএনপি নেতারা জানান সেসময় ঢাকার আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি। এমনকি অন্তর্বর্তীকালীন সময়েও বিভিন্ন কর্মসূচিতে বড় ধরনের শোডাউন করতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।
তবে বর্তমান প্রেক্ষাপটে সমাবেশে অংশগ্রহণ কমে যাওয়ার পেছনে একাধিক কারণ দেখছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, দল ক্ষমতায় আসার পর অনেকেই যথাযথ মূল্যায়ন পাননি। ফলে নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
তৃণমূল নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও এখন তারা অবহেলার শিকার হচ্ছেন। এছাড়া অর্থনৈতিক সংকটের কারণেও অনেকেই ঢাকার কর্মসূচিতে যেতে পারেননি বলে জানান তারা।
সংগঠনকে শক্তিশালী রাখতে হলে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং তাদের মূল্যায়ন নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ আরও কমে যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই

আপডেট সময় ২ ঘন্টা আগে