স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জে কর্মজীবী মেহনতি মানুষের সন্তানদের মাঝে শিক্ষা উপকরণ উপহার প্রদান করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (২ মে) সকালে জেলা কার্যালয় মিলনায়তনে শতাধিক শিশুর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ। তিনি তার বক্তব্যে বলেন, “মেহনতি মানুষের সন্তানরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরবে। শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়াই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরো বলেন আগামী দিনের বাংলাদেশে শ্রমিকের সন্তানরাই দেশের মন্ত্রী, প্রধান মন্ত্রী হবে সেই লক্ষ্যে পড়াশোনা করার আহবান জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মো রিদওয়ানুল আজিম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক কল্যাণের দপ্তর সম্পাদক নুরুল আমিন।
অনুষ্ঠানে উপহার হিসেবে শিশুদের মাঝে শিক্ষা উপকরণের একটি সেট প্রদান করা হয়, যার মধ্যে ছিল স্কুল ব্যাগ, খাতা ও কলম, পেন্সিল, রাবার ও শার্পনার, পুষ্টিকর সকালের নাস্তা।
শিক্ষা উপকরণ বিতরণকালেউপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম, জেলা ট্রেড ইউনিয়ন নেতা নুর উদ্দিন মুন্সি, দর্জি শ্রমিক নেতা ফিরোজ আহমেদ ভূঁইয়া, মিতালী মার্কেট ব্যাবসায়ী নেতা সাইফুল ইসলাম, ফতুল্লা দক্ষিণ সভাপতি আজিজ উদ্দিন বাবুল প্রমূখ। এসময় বক্তারা শ্রমিকদের সন্তানদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অভিভাবক ও শিশুরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
সংবাদ শিরোনাম ::
সবাই চাকরিজীবী হতে চায়, উদ্যোক্তা নয়—সচিব সাখাওয়াত হোসেন
বৃহত্তর আন্দোলনের ঘোষণা
‘ডাক্তারের খবর কেউ রাখেনা’
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ
না.গঞ্জ বিএনপির সেই জৌলুশ নেই
রাস্তায় বাঁশের বেড়া বিএনপি নেতার
কমেছে সবজি-মুরগির দাম
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২
শ্রমিকের সন্তানদের শিক্ষা উপকরণ উপহার
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















