ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহত্তর আন্দোলনের ঘোষণা

  • ডেস্ক :
  • আপডেট সময় ৪ ঘন্টা আগে
  • ০ বার পড়া হয়েছে

‎‎স্টাফ রিপোর্টার
পুর্নবাসনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হকাররা।
শনিবার (০২ মে) বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে হকাররা। এসময় তারা বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন।
হকার নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত কোন ফয়সালা না হয় ততক্ষন পর্যন্ত এ আন্দোলন চলবে। আমরা আবারও জোর দাবি জানাচ্ছি, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালাম ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান সাহেবের কাছে। সামনে ঈদ উল আযাহা আসতেছে, আমাদেরকে বিকাল ৫টা থেকে বসার অনুমতি দেওয়া হোক। না হলে আমরা কঠোর আন্দোলনের ঘোষণা দেবো।
তারা বলেন, আমরা চাই না কোন আন্দোলন করতে। বৈষম্যহীন এ বাংলায় আমরা কোন বৈষম্য চাই না। তাই আশা করছি, আমাদেরকে বসার সুযোগ প্রদান করা হবে।
বক্তব্য শেষে নগরীতে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে হাজার হাজার হকাররা অংশগ্রহণ করে। এসময় মিছিলে থাকা হকাররা, ‘ভাত দে, কাজ দে-নইলে হকার বসতে দে, সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়ায় এসে বিজয়স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়।
নারায়ণগঞ্জ মহানগর জাতীয়তাবাদী হর্কাস ট্রেড ইউনিয়ন (রেজি:নং ০৩৫) এর সভাপতি কে এম মিজানুর রহমান রনি, সিনিয়র সহ সভাপতি মো: সাইফুল ইসলাম, সহ সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন খাঁন, সাংগঠনিক সম্পাদক মো: সুমন মিয়া, সাদ্দাম, শাহজাহান, হাকিম আজাদ প্রমূখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

বৃহত্তর আন্দোলনের ঘোষণা

আপডেট সময় ৪ ঘন্টা আগে