ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

  • ডেস্ক :
  • আপডেট সময় ১১ ঘন্টা আগে
  • ৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চুনভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল (শনিবার, ২৮ মার্চ) রাতে মহাসড়কের ঢাকাগামী অংশের মোগড়াপাড়া সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। পরে স্থানীয় লোকজন ও ট্রাকের সহকারীরা মিলে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একইসঙ্গে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি বলে জানায় হাইওয়ে পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

মহাসড়কে চলন্ত ট্রাকে আগুন

আপডেট সময় ১১ ঘন্টা আগে