স্টাফ রিপোর্টার
ভোক্তার অধিকার সুরক্ষায় সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল বিকেলে উপজেলার নয়াপুর বাজার এলাকায় মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিবুল্লাহসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
অভিযানে ফিলিং স্টেশনের ক্ষেত্রে প্রচলিত বিধি অনুযায়ী স্টক রেজিস্টার, ডিপ মাপ, মিটার ক্যালিব্রেশন এবং বিক্রয় রেজিস্টার যাচাই-বাছাই করা হয়। পরিদর্শনে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় মেসার্স চাঁন ও সূর্য ফিলিং স্টেশনকে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ভোক্তার আস্থা অটুট রাখা এবং স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
সংবাদ শিরোনাম ::
সৌদি বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
মহাসড়কে টিকিট কাউন্টার থাকবে না
সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ১২
সড়কে ময়লার ভাগাড়
তেল সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান
স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার
‘নো কিংস’ বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
গত ৮ বছর হামের টিকা দেওয়া হয়নি—-স্বাস্থ্যমন্ত্রী
আন্তর্জাতিক ফার্মা প্রদর্শনী অনুষ্ঠিত
সরকারি ডিপোতে তেলের অবৈধ মজুত!
তেল সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান
-
ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















