স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কায়েমপুর এলাকাজুড়ে চলছে রমরমা মাদক কারবার। যার নেপথ্যে, চিহ্নিত মাদক সম্রাট সজিব ওরফে গ্যাস সজিব। সজিব ছাড়াও এই সিন্ডিকেটে আরও রয়েছে, মাদক কারবারি সানি, প্রদিপ ও হান্ড্রেট সজিব সহ আরও অনেকে।
অনুসন্ধান বলছে, মাদক কারবার ছাড়াও পুরো এলাকায় জোর জবরদস্তি এলপিজি গ্যাস সরবরাহ করে সজিব সিন্ডিকেট। এদের বাইরে কেউ এলপিজি গ্যাস সরবরাহ করতে চাইলে সজিবের লালিত কিশোর গ্যাং সদস্যদের দিয়ে সেই ব্যাবসায়ির উপর হামলা চালানো সেখানকার নিত্যসময়ের কান্ড।
খোঁজ নিয়ে জানা যায়, ৫ আগস্ট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের নিয়ে সিন্ডিকেট তৈরী করা গ্যাস সজিবকে আর পেছনে ফিরেই তাকাতে হয়নি! মাদক কারবার, গ্যাস কারবার সামাল দিয়ে সম্প্রতি, আঙুল ফুলে কলাগাছ বনে যাওয়া গ্যাস সজিবের গ্রেপ্তার দাবি করেছে সচেতন এলাকাবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ ক’জন বলেন, গ্যাস সজিবের নেতৃত্বে ফতুল্লার কায়েমপুর এলাকাজুড়ে তথা ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফাইজুল ইসলামের বাড়ি থেকে বুরো টাঙ্গাইল হয়ে কায়েমপুর বটতলা পর্যন্ত অন্তত ১ ডজন খুচরা মাদক কারবারি দিয়ে নিজের সিন্ডিকেট সামাল দিয়ে চলেছে চিহ্নিত মাদক সম্রাট গ্যাস সজিব। অনতিবিলম্বে তাকে আইনের আওতায় এনে কায়েমপুর যুবসমাজকে বাঁচানোর জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেছে সচেতন এলাকাবাসী।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, বিষয়টি জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি কে এই গ্যাস সজিব। মাদকের বিরুদ্ধে সবসময় আমাদের জিরো টলারেন্স নীতি ছিল; এখনো আছে। সে যেই হোক না কেনো মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট থাকলে তাকে ছাড় দেয়া হবে না।
সংবাদ শিরোনাম ::
৭ দুষ্কৃতিকারী গ্রেপ্তার
স্কুলের জলাবদ্ধতার সমাধানে মামুন মাহমুদ
মন্দিরভিত্তিক শিক্ষা কেন্দ্রের পুরস্কার বিতরণ
শ্রমিকদের ১০ দফা দাবি
থানা থেকে পালানো আসামি গ্রেফতার
আ. লীগ আমলে পাচার ২৩৪ বিলিয়ন ডলার
৪১ কমিউনিটি ক্লিনিক সচলের উদ্যোগ
কায়েমপুরজুড়ে রমরমা মাদক কারবার
নাসিক ৩ নং ওয়ার্ড সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রস্তুতি
বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি মান্নান
কায়েমপুরজুড়ে রমরমা মাদক কারবার
-
ডেস্ক : - আপডেট সময় ২ ঘন্টা আগে
- ১ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



















