স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, রাষ্ট্র মেরামতে ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
শনিবার (১১ এপ্রিল) রাতে পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে অনুষ্ঠিত ৯ম আসর প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পাঠ্যপুস্তকে খেলাধুলা কীভাবে অন্তর্ভুক্ত হবে তা শুরুতে অনেকে বুঝতে পারেননি, তবে এখন তরুণ সমাজ বিষয়টি উপলব্ধি করছে। ভবিষ্যতে প্রতিটি স্কুলে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার জন্য আলাদা প্রশিক্ষক থাকবে। একই সঙ্গে পাঠ্যবই ও মাঠভিত্তিক অনুশীলনের সমন্বয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ব্যবস্থা নেওয়া হবে।
অধ্যাপক মামুন মাহমুদ আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার এবং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব উপলব্ধি করছে। তবে তিনি তরুণদের সাইবার নেশা থেকে দূরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, “মোবাইল ফোনে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করা মাদকের চেয়েও ভয়াবহ নেশা হয়ে দাঁড়িয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, রমনা বিভাগের ট্রাফিক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
সংবাদ শিরোনাম ::
মাদক নির্মূলে যৌথ অভিযানের আহ্বান
‘খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা’
১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
পালিত হলো পাহাড়ি বৈসাবি-বিজু উৎসব
জলাবদ্ধতা নিরসনে দাবিতে মানববন্ধন
‘জাতীয় শিক্ষানীতিতে অবনতি হয়েছে’
টাকার জন্য পড়াশোনা বন্ধ হবে না—দিপু ভূঁইয়া
হরমুজ প্রণালীতে ‘অবরোধ’ ট্রাম্পের
সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত
বৈশাখ বরণে প্রস্তুত চারুকলা ইনস্টিটিউট
‘খেলাধুলাকে বাধ্যতামূলক করার পরিকল্পনা’
-
ডেস্ক : - আপডেট সময় এক ঘন্টা আগে
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ




















