স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে খোলা বাজারে অকটেন, ডিজেল ও পেট্রোল বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার কৃষ্ণপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় এ জরিমানা করা হয়। অভিযানে রিফাত অটো পার্টসের মালিক শাজাহান (৪০) কে ৩ হাজার টাকা, ইনসাফ অটো পার্টসের মালিক হাবিবুর (৬০) কে ৭ হাজার টাকা এবং খাজা গরিবে নেওয়াজ প্রতিষ্ঠানের মোতালিব (৪০) কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, অনুমোদন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি করা ঝুঁকিপূর্ণ ও দণ্ডনীয় অপরাধ। এতে অগ্নিকাণ্ডসহ বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।
এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ শিরোনাম ::
ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ পর্যবেক্ষক অব্যাহতি
‘চাঁদাবাজিমুক্ত না.গঞ্জ গড়তে অঙ্গীকারবদ্ধ’
অদম্য রাহাতে পাশে জেলা পরিষদ
বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ
বড় আন্দোলনে নামার লক্ষ্য ১১ দলের
মাইনাস প্লাসে বঞ্চিত ত্যাগীরা
ত্রিমুখী চাপে সরকার
১০ বছর পর সাবেক সেনা সদস্য গ্রেপ্তার
খোলা বাজারে জ্বালানি বিক্রি, জরিমানা
-
ডেস্ক : - আপডেট সময় ১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















